করনা পরিস্তিতিতে ইতালিতে বাস করা অবৈধ নাগরিকদের বৈধ করার প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটির ছয়টি মন্ত্রণালয়। এতে সুবাতাস বইছে বাংলাদেশ কমিউনিটির মধ্যে।
দেশটিতে বাস করা বাংলাদেশি প্রবাসীরা জানান, ইতালির ডাক্তার ও নার্সদের অক্লান্ত পরিশ্রমে ভালো হয়ে উঠেছেন ৪৫ হাজার মানুষ। আমার বিশ্বাস আবার ফিরে পাব আগের বিশ্ব।
তবে ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের অর্থনৈতিক পরিসংখ্যান বলে যা মোটামুটি ভালো। কারণ সরকারের তরফ থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন তা সুফল বয়ে আনবে আগামী দিনগুলোতে। এ প্রত্যাশা করছে বাংলাদেশিরা।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কোন্তে সংসদে করোনা পরিস্থিতি নিয়ে এক বিশদ ভাষণ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে যাবেন এবং করোনা বন্ড এবং রিকভারি ফান্ড উদ্ধার করার জন্য। রিকভারি ফান্ডের জন্য তিনি দাবি করেছেন ৫৪০ বিলিয়ন ইউরো।
এ নগদ অর্থ দিয়ে আগামী দিনগুলোতে ইউরোপের করোনা পরিস্থিতি মোকাবিলা করা যাবে। এ অর্থনৈতিক সমস্যাকে সমাধান করার জন্য ফ্রান্স, স্পেন ও পর্তুগাল ইতালির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে।
এদিকে ইতালিতে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে মঙ্গলবার (২১ এপ্রিল) একদিনে মারা গেছেন ৫৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার ৬শ’। আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৮৪ হাজার মানুষ।
করোনা পরিস্থিতির জটিল সমীকরণে আবদ্ধ ইতালি। সার্বিকভাবে বলা যায় ইউরোপের মধ্যে ইতালির করোনা পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে।
