বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভুয়া: ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিরুদ্ধে যে অভিযোগ করেছে, সে অভিযোগকে ভুয়া বলে উড়িয়ে দিল খোদ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

মঙ্গলবার এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট লিখেছে, গত জানুয়ারি মাসে বেইজিংস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে ডাব্লিউএইচওর কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন।

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুইবার, দ্বিতীয় সপ্তাহে তিনবার, তৃতীয় সপ্তাহে তিনবার এবং চতুর্থ সপ্তাহে অন্তত ১০ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে হয় সরাসরি সাক্ষাৎ করেছেন অথবা টেলিফোনে যোগাযোগ করেছেন।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, এসব সাক্ষাৎ ও যোগাযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সমালোচনা থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর বিষয়টিকে সামান্য হিসেবে তুলে ধরে ট্রাম্প একে সাধারণ ফ্লু বলে উল্লেখ করেন। কিন্তু পরবর্তীতে দেশটিতে ভয়ঙ্করভাবে করোনা ছড়িয়ে পড়ার পর চীনের সঙ্গে সহযোগিতা করার দায়ে ডাব্লিওএইচওকে দায়ী করেন এবং এই বিশ্ব সংস্থাকে দেয়া আর্থিক সহযোগিতা বন্ধ করে দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.