মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ।করোনা মহামারির কারণে সৌদি আরবের মক্কা ও মদিনায় মসজিদে সীমিত আকারে তারাবির নামাজ হলেও অন্যান্য মজসিদে বন্ধ রাখা হয়েছে। লকডাউনের কারণে রজমান মাসেও লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের।
আতঙ্কের মাঝেই সৌদিতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান উপলক্ষে সবসময় একটা আনন্দের দিন কাটত। কিন্তু এ বছর পুরোই ভিন্ন। সৌদি সরকার তারাবির নামাজ ঘরে বসেই পড়তে বলেছেন তাই, ঘরেই বসে তারাবি নামাজ পড়ছে সবাই।
এদিকে, করোনা কারণে প্রবাসী বাংলাদেশিরা বিপদে পড়েছেন। কারণ প্রায় দুই মাস কাজ না থাকায় তারা দেশে কোন রেমিটেন্স পাঠাতে পারছেন না। ফলে তারা অনেক আর্থিক কষ্টে আছেন।
