ইংল্যান্ড সফর স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ করোনাভাইরাস পরিস্তিতিতে আগেভাগেই  ইংল্যান্ড সফরও স্থগিত করলো। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে ইংল্যান্ডে সফরের কথা ছিলো ক্যারিবীয়দের। যুক্তরাজ্যের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি ও আন্তর্জাতিক বিমান ভ্রমণের অবস্থা বিবেচনা করে ইংল্যান্ড সফরটি আগে ভাগেই স্থগিত করার সিদ্বান্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

সফর স্থগিতের ব্যাপারে এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানান, ‘বর্তমান পরিস্থিতিতে এটি নিশ্চিতভাবে বলা যায়, জুনে খেলা অসম্ভব। আমাদের সিদ্বান্তের সাথে একমত পোষণ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারাও সিরিজটি নিয়ে আগ্রহী নয়। তবে ভবিষ্যতে সিরিজটি আয়োজনে দুই বোর্ডের আলোচনা চলবে। খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির নিয়ে আমরা কোনো ক্রিকেট ম্যাচ খেলবো না। আমাদের মেডিকেল দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

অবশ্য ইসিবি গত মাসেই ঘোষণা করেছে, নিজ দেশে ১ জুলাই পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচ আয়োজন করবেন না বোর্ড ও ক্লাবগুলো। ৪ জুন থেকে ওভাল টেস্ট দিয়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজটি শুরু নির্ধারিত সূচি ছিল। এরপর এজবাস্টন ১২ জুন থেকে দ্বিতীয় ও লর্ডসে ২৫ জুন থেকে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.