বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন জাপানিরা

করোনাভাইরাস সংকটের মধ্যে দেশে ফিরতে যাচ্ছেন জাপানের নাগরিকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরবেন। ঢাকা থেকে ফ্লাইট উড্ডয়ন করে জাপানের নারিতা বিমানবন্দরে অবতরণ করবে। তবে দুটি ফ্লাইটে কতজন যাত্রী যাবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকা-নারিতা রুটে বিমানের দুটি চার্টার্ড ফ্লাইট ভাড়া করা হয়েছে। ২৮ এবং ৩০ এপ্রিলের জন্য ভাড়া করা হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বলেন, নারিতায় দুটি ফ্লাইট যাবে শুনেছি। তবে এখনো কমফারমেশন পাইনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.