বাহরাইনে আরও ৪৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

গত দুই দিনে বাহরাইনে আরও ৪৬ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

বাহরাইনে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের করোনার সংক্রমণের ঝুঁকি। এ পর্যন্ত মোট বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

বাহরাইন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ জন। দেশটিতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে মোট ২ হাজার ৭২৩ জনের মধ্যে। সুস্থ হয়েছেন ১ হাজার ২১৮ জন এবং চিকিৎসাধীন ১ হাজার ৪৯৭ জন। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.