নারীদের ৩ মাস প্রশিক্ষন দিয়েই হংকং যাওয়ার সুযোগ

এভারগ্রীণ হাউস কিপার্স ট্রেনিং সেন্টার লিমিটেড মাত্র তিনমাসের প্রশিক্ষন দিয়েই গৃহকর্মী হিসেবে হংকং যাওয়ার সুযোগ করে দিচ্ছে।

রবিবার দিনব্যাপি ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ডোমার থানা অফিসার ইনচার্জ(তদন্ত) বিশ্বদেব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। অনুষ্ঠানে হংকং কিভাবে গৃহকর্মী হিসেবে তিনমাসের প্রশিক্ষন শেষে যাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এভারগ্রীন হাউস কিপার্স লিমিটেডের ডিজিএম মেজর মোঃ হারুন অর রশীদ(অবঃ)।

১৮ থেকে ৩৮ বৎসর বয়সী ৮ম শ্রেনী থেকে বিএ পাস পর্যন্ত নারীদের তিন মাসের প্রশিক্ষন দিয়ে হংকং ভাষা এবং কাজের ধরন শিখানো হয় নীলফামারী শহরের টুপিপাড়ায় অবস্থিত এভারগ্রীণ হাউস কিপার্স সেন্টার লিঃ এর অফিসে।

তিনমাসের প্রশিক্ষন বাবদ মাত্র বিশ হাজার টাকা ফি নেওয়া হয় প্রশিক্ষনের থাকা ও খাওয়া বাবদ। প্রশিক্ষন শেষে কোম্পানি সহযোগীতায় উত্তীর্ন নারী কর্মীরা গৃহকর্মী হিসেবে হংকং যেতে পারবেন।

সেখানে বাচ্চাদের দেখাশুনা, রান্নাকরা ও বয়স্কদের যত্নের কাজ করতে হবে। হংকংয়ে যেসব কর্মী যাবেন সেখানেই তাদের থাকা-খাওয়া ফ্রি ও বেতন ৫০ হাজার টাকা দেওয়া হবে।

যেসব নারীরা প্রশিক্ষন নিয়ে হংকং যেতে চান তাদের নীলফামারী এভারগ্রীন হাউস কিপার্স অফিসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার জন্য অনুরোধ করেছেন ডিজিএম হারুন অর রশীদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.