৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ফ্লাইট স্থগিত করেছে বিমান

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত শনিবার বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত করা হলো।

পরবর্তী সময়ে কবে ফ্লাইট চালু হবে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.