হেলিকপ্টারে চড়ে বিজ্ঞাপনে নোবেল-পিয়া

nobelpeya20160523132401একটি ফ্যাশন হাউজের ঈদ কালেকশনের বিজ্ঞাপনে হেলিকপ্টারে চড়ে সিলেট এবং হবিগঞ্জে গেলেন জনপ্রিয় মডেল অভিনেতা নোবেল এবং অভিনেত্রী পিয়া বিপাশা।

সিলেট থেকে জাগো নিউজকে পিয়া বলেন, এবারই প্রথম নোবেল ভাইয়ার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। খুবই ভালো লাগছে। আসলে বিজ্ঞাপনের কনসেপ্টটির জন্যই হেলিকপ্টারের প্রয়োজন হয়েছে।

পিয়া আরো বলেন, সাধারণত পোশাকের বিজ্ঞাপন যেমনটা হয়ে থাকে; এটি তার থেকে আলাদা। চমৎকার একটি ভাবনা নিয়ে এর কাজ করা হচ্ছে। বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হলেই দর্শকেরা সেটি টের পাবেন। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন রানা মাসুদ। আগামী রমজানের প্রথম থেকেই এটি প্রচারে আসবে বলে জানা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.