বাংলাদেশি শান্তিরক্ষীদের মালিতে সাফল্য

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী মালির গাও প্রদেশে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে।

রোববার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, ২০-২৬ মে পর্যন্ত জাতিসংঘের একটি লজিস্টিক কনভয়কে গাও হতে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্বে ছিলেন শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

গত শনিবার (২২ মে) গাও হতে ২৩০ কিলোমিটার দূরে আকস্মিক ৮-১০ জন সশস্ত্র দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে কনভয়ের ওপর অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে। এসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়ে বাংলাদেশ শান্তিরক্ষীরা।

এ ঘটনায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কৌশলের কারণে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.