চূড়ান্ত হল এশিয়া কাপের গ্রুপ নির্ধারণ, দেখে নিন যে গ্রুপে বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলংকা আর আফগানিস্তান।  অন্যদিকে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হতে চলেছে।

এশিয়া কাপে মোট ৬টি দল থাকছে। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান এবং ‘কোয়ালিফায়ার ১’। দ্বিতীয় গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তান।

অর্থাৎ গতবারের এশিয়া কাপে দুবার মুখোমখি হওয়ার পর এবারও কমপক্ষে দুবার ভারত ও পাকিস্তানের লড়াই হতে পারে।

এ বছরের এশিয়া কাপটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও কয়েক মাস আগে জয় শাহ জানিয়েছিলেন, নিরপেক্ষ ভেন্যুতে হবে টুর্নামেন্টটি। তবে কোন ভেন্যুতে সেটি এখনো পরিষ্কার হয়নি।

এশিয়া কাপের গ্রুপিং
‘এ’ গ্রুপ : ভারত, পাকিস্তান এবং কোয়ালিফায়ার ১
‘বি’ গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.