বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে আবুধাবি এবং আল আইনের আওতায় সকল জোনে সমিতির মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের অনুমোদনে বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, জরুরি অবস্থায় ১ বছরের মেয়াদ বৃদ্ধি ও ঘরে ঘরে পাসপোর্ট ডেলিভারি দেয়ার সুবিধার চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে সমিতির নির্ধারিত প্রতিনিধিগনকে পাসপোর্ট নবায়ন কাজের দায়িত্ব দেয়া হয় এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে আরো প্রতিনিধি বৃদ্ধি করা হবে।
বাংলাদেশ সমিতির পাসপোর্ট সেবা : রিনিউ/রিইস্যু/ডেলিভারির জন্য যোগাযোগ করার জন্য
আবুধাবি- 0505531606, 0559667216, মোচ্ছাফ্ফা -0562986123 বানিয়াছ- 0507523268, শাহামা -0566716564, বানিয়াছ লেবার ক্যাম্প- 0565836234, আল আইন- 052 222 6611, 050 779 5276, আবুধাবির পশ্চিম অঞ্চল- 055 771 7202
সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বর্তমান তালিকাভুক্ত মনোনীত প্রতিনিধিগণের মাধ্যমে ঘরে বসে একটি ফোন কলের মাধ্যমে পাসপোর্ট নবায়ন সংক্রান্ত সব ধরণের সেবা গ্রহণ করার জন্য যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
