জলবায়ুকেও করোনার মতোই গুরুত্ব দিতে হবে। নিতে হবে সমন্বিত পদক্ষেপ বলেছেন, সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ।
তিনি বলেন, বিশ্বের উচিত করোনাভাইরাস পরিস্থিতি থেকে শিক্ষা নেয়া এবং করোনার মতোই একইরকমের তাগিদ নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলা করা।
গ্রেটা থানবার্গ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন। থানবার্গ মনে করেন, এককভাবে কোনো ‘সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা’ তৈরি করে সংকটের সমাধান করা যাবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।
সুত্রঃ বিবিসি