আগামী ৪ জুলাই থেকে যুক্তরাজ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে জারি করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন।
ওই দিন থেকে যুক্তরাজ্যে খুলছে সব পাব, রেস্তোরাঁ, সিনেমা ও হোটেল।
এমনকি সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধও শিথিল হতে যাচ্ছে ওই সময় থেকে।
জনসন জানিয়েছেন, করোনার সংক্রমণ কমছে এবং কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা কম থাকায় তিনি অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে চান।
এর মাধ্যমে ইংল্যান্ডের জনজীবন স্বাভাবিক পর্যায়ে ফিরে যাবে। এর আগে দুই মিটার সামাজিক দূরত্ব মেনে চলার যে বিধিনিষেধ ছিল সেটি কমিয়ে এক মিটার করা হয়েছে। এছাড়া মাস্ক ও সুরক্ষা চশমা ব্যবহারের ওপর বাধ্যকতা শিথিল করা হয়েছে।
পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা বলতে পারি যে, আমাদের দীর্ঘ জাতীয় অবকাশ শেষ হতে যাচ্ছে।