ঢাকার পথে এমিরেটস এয়ারলাইন্স, পৌছাবে রাত সাড়ে ১১টায়

এভিয়েশন নিউজ ডেস্ক : ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ার পর দুবাই ভিত্তিক রাজকীয় ওয়ারলাইন্স এমিরেটসের প্রথম ফ্লাইট রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। এখন ঢাকার পথে রয়েছে এমিরেটস এয়ারলাইন্স, পৌছাবে রাত সাড়ে ১১টায়।

দুবাই থেকে এই এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে  রাত ১১ টা ২০ মিনিটে। এরপর  আবার আজ রাত ১টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে  দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

প্রথম ফ্লাইটে যাত্রী থাকবে ২৬০ এর বেশি। অত্যাধুনিক বোয়ি‌ং ৭৭৭-৩০০ইআর উড়োজাহজ দিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে।ঢাকা থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স।

এমিরেটস এয়ারলাইন্সের একটি সুত্রে এই তথ্য জানাগেছে।

এভিয়েশন সেক্টরে বিশ্বব্যাপী মন্দার মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে এমিরেটস। ইউএই সরকার কতৃক ট্রানজিট যাত্রীসেবা পুনরায় শুরুর অনুমতি প্রদানের পরিপ্রেক্ষিতে এমিরেটস এয়ারলাইন  নেটওয়ার্কে মোট গন্তব্য হয়েছে ২৯ টি। ১৬ জুলাই থেকে আরো ১০টি গন্তব্য যোগ হচ্ছে। ঢাকাসহ এসব গন্তব্য নিয়ে তখন এমিরেটসের গন্তব্য হচ্ছে ৪০টি।

যেহেতু অধিকাংশ গন্তব্যেই এখন পর্যন্ত ভ্রমণ বিধিনিষেধ পুরোপুরি তুলে নেয়া হয়নি, তাই যাত্রীদেরকে নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণের জন্য প্রয়োজনীয় চাহিদাগুলো আগেভাগেই জেনে নিয়ে তা পূরণ করতে হবে।  ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে নতুন যেসকল গন্তব্যের জন্য টিকিট বুক করা যাবে সেগুলো হলোঃ বাহরাইন, ম্যানচেস্টার, জুরিখ, ভিয়েনা, আমর্স্টাডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে , সিউল, কুয়ালালামপুর, সিংগাপুর, জাকার্তা, তাইপে, হংকং, পার্থ ও ব্রিসবেন, ঢাকা।

এছাড়াও পাকিস্থান থেকে এমিরেটস গন্তব্যগুলোতে ভ্রমনেচ্ছু যাত্রীদের জন্য ৮ জুন থেকে করাচী, ইসলামাবাদ এবং লাহোরে শুরু হচ্ছে নিয়মিত ফ্লাইট। এর আগে এমিরেটস লন্ডন হিথ্রো, ফ্রাংকফুট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরন্টো, সিডনি, মেলবোর্নে ফ্লাইট শুরু করে। ১১ জুন থেকে ম্যানিলায়ও শুরু হযেছে এমিরেটস যাত্রীবাহী ফ্লাইট।

ট্রানজিট সেবা খুলে দেয়ার ফলে যাত্রীরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপ ও আমেরিকার মধ্যে ভ্রমণের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সুবিধাজনক সংযোগ পাবেন। তবে এজন্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে ভ্রমণে প্রয়োজনীয় ট্র্যাভেল ও ইমিগ্রেশন অনুমতি থাকতে হবে ।

যাত্রী এবং স্টাফদের নিরাপত্তার জন্য এয়ারলাইনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে যাত্রীদের সৌজন্যমূলকভাবে হাইজিন কিট প্রদান। এই কিটে রয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার এবং এন্টিব্যাকটিরিয়াল ওয়াইপস।

উল্লেখ্য এমিরেটস বর্তমানে ১০০ টি অধিক গন্তব্যে নিয়মিত এবং চার্টার কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.