জেদ্দা থেকে ৪১৬ বাংলাদেশী যাত্রী ফিরিয়ে এনেছে বিমানের চাটার্ড ফ্লাইট

জেদ্দা থেকে ৪১৬ বাংলাদেশী যাত্রীকে ফিরিয়ে এনেছে বিমানের চাটার্ড ফ্লাইট। বুধবার রাত সোয়া ১০ টায় বিমানের এই ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার একটু আগে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে জেদ্দা বেড়াতে গিয়ে এবং বিভিন্ন কারণে যাত্রীরা জেদ্দায় আটকা পড়েছিলেন। জেদ্দাস্থ বাংলাদেশ অ্যাম্বাসী বিমানের উড়োজাহাজ ভাড়া করে যাত্রীদের ঢাকা ফিরিয়ে এনেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.