বাংলাদেশের সঙ্গে ইতালির ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

জরুরী অবস্থার মেয়াদ বাড়ছে ৩১ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশের সঙ্গে ইতালিতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানাবে ইতালি স্বাস্থ্য মন্ত্রনালয়। জানাগেছে বর্তমানে বাংলাদেশসহ ১৬ দেশের মধ্যে ইতালিতে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার বলবত থাকবে।

ইতালি স্বাস্থ্যমন্ত্রনালয় সুত্রে জানাগেছে,  বাংলাদেশসহ ১৬টি দেশের সাবিক করোনা পরিস্থিতির উপর  সুক্ষ্ণ নজর রাখছে ইতালি স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি উন্নতি হলে আগামী সপ্তাহে এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সরকার।

কারণ ইতিমধ্যে বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের নেগেটিভ সনদ দেয়া কঠোর অবস্থান নিয়েছে। বেসরকারি হাসপাতাল বাদ দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর মাধ্যমে এবং সরাসরি স্বাস্থ্য অধিদফতরের তত্বাবধানে এই সনদ দেয়া হচ্ছে।

ইতিমধ্যে চট্টগ্রামে করোনা পজেটিভ হওয়ায় ৮ জনের যাত্রা বাতিল করেছে সরকার। তাদের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। সুস্থ হলে দ্বিতীয় দফায় করোনা টেস্ট করে যদি নেগেটিভ হয় তাহলে তারা আবার বিদেশ যেতে পারবেন।

এদিকে আমাদের ইতালি প্রতিনিধি শাওন হোসাইন জানিয়েছেন,  ইতালিতে চলমান জরুরী অবস্থার মেয়াদ আবারো বাড়ানো হচ্ছে। জানাগেছে এই জরুরী অবস্থার মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.