দিশার মৃত্যুর দুদিন আগের ভিডিও ভাইরাল

কেন আত্মহত্যা করলেন দিশা সালিয়ান! ৮ জুন আচমকা কেন নিজের বহুতল থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দিলেন সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিশার মৃত্যুর ছয় দিনের মাথায় সুশান্ত সিং রাজপুত যখন আত্মহত্যা করেন, সেই সময় মুম্বাই পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, সাবেক ম্যানেজারের আত্মহত্যার সঙ্গে অভিনেতার আত্মহত্যার কোনো যোগ নেই।

মুম্বাই পুলিশের ওই দাবির পর অভিনেতার ল্যাপটপ ও মোবাইলের ফরেনসিক রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখান থেকে জানা যায়, আত্মহত্যার আগে গুগলে দিশা সালিয়ানের নাম নিয়ে খুঁজে দেখে সুশান্ত। সুশান্ত কেন দিশার মৃত্যুর খবরে এত ভয় পেয়ে গিয়েছিলেন, তা খতিয়ে দেখতে এবার মাঠে নেমে পড়েছে বিহার পুলিশ। এমনকি, দিশার আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বিহার পুলিশের পক্ষ থেকে।

সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার আত্মহত্যার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেছে বিহার পুলিশ। এসবের মাঝে এবার প্রকাশ্যে এসেছে দিশা সালিয়ানের একটি ভিডিও। যেখানে আত্মহত্যার দুদিন আগে দিশাকে রেশমি দেশাই, গুরমিত চৌধুরীদের সঙ্গে নাচতে দেখা যায়। দিশা সলিয়ানের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

দিশার মতো একজন হাসিখুশি মেয়ে কেন আচমকা আত্মহত্যা করলেন, তা নিয়ে ফের সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে। জি নিউজ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.