বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পর নানা বিষয় সামনে আসছে।
সম্প্রতি এই অভিনেতা তার শেষ সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছিলেন তা জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, সুশান্ত তার সবশেষ অভিনীত দিল বেচারা-র জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। অভিনেতার বন্ধু মুকেশ ছাবড়া এই সিনেমার মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন। ফলে মাত্র ৩ কোটি রুপিতেই খুশি মনে কাজ করেন সুশান্ত।
এই অভিনেতা প্রতিটি সিনেমার জন্য ৬ থেকে ৭ কোটি করে পারিশ্রমিক নিতেন সুশান্ত।
অথচ দিল বেচারার জন্য ৩ কোটিতেই রাজি হয়ে যান তিনি। যদিও দিল বেচারা মুক্তির আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুশান্ত।