এবার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলেন রিয়া চক্রবর্তী

সিবিআই গোয়েন্দাদের টানা ৯ ঘণ্টা জেরার সম্মুখীন হন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

সোমবার রিয়া ও তার ভাই দু’জনকেই জেরা করে সিবিআই।

অভিনেত্রী রিয়া চক্রবর্তী সেখান থেকে বেরিয়েই সোজা চলে যান সান্তাক্রুজ থানায়।
আর করলেন সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে আইনের চোখে দোষী সাব্যস্ত হওয়ার আগেই সবার নেগেটিভ নজরে রিয়া। কারণ সুশান্তের সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।
অভিনেত্রীর বাড়ির সামনে সংবাদমাধ্যমের ভিড় এবং উৎকণ্ঠা, কৌতূহলী ব্যক্তিদের জমায়েত থাকায় বাড়ির বাইরে পা রাখতে পারেননি রিয়া।
অবশেষে সিবিআইয়ের দপ্তরে পৌঁছানোর জন্য তাকে মুম্বাই পুলিশের দ্বারস্থ হতে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.