বিমানের জরুরি দরজা খুলে ডানায় হাঁটা সেই নারীর ভিডিও দেখুন

ডানায় উঠে বলতে থকেন, ভিতর অসহ্য গরম, সেখানে থাকা যাচ্ছে না!!

 

এভিয়েশন নিউজ ডেস্ক : বিমানের ভেতরে নাকি অসহ্য গরম। তাই বাতাস খেতে জরুরি দরজা খুলে বিমানের ডানার উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এক নারীকে। ঘটনাটি ঘটেছে ইউক্রেন আন্তার্জাতিক বিমানবন্দরে।

সংবাদমাধ্যম দ্য সান জানায়, বিমান অবতরণ করার পরই ওই ইউক্রেনিয়ান নারী এমারজেন্সি এক্সিট খুলে ফেলেন। তারপর বিমানের ডানায় উঠে বলতে থকেন, বিমানের ভিতর অসহ্য গরম। তাই সেখানে থাকা যাচ্ছে না।

এ বিষয়ে অন্য এক বিমানযাত্রী বলেন, বিমান অবতরণ করার পরই সব যাত্রীরা প্রায় বেরিয়েই গিয়েছিলেন। ওই নারী বিমানের পেছনের দিয়ে গিয়ে জরুরি দরজা খুলে দিয়ে বাইরে বেরিয়ে আসেন।

পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কথায় কোনো মানসিক অসুস্থতার লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। তবে বিমান সুরক্ষা লঙ্ঘন করার জন্য তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে পারে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিশাল টাকার জরিমানাও হতে পারে।

ভিডিও দেখেতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.