প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে বলিউডের ‘মুন্নাভাই’ ওরফে সঞ্জয় দত্তের।
আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু করবেন সঞ্জয়।
সঞ্জয়ের শরীরের পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
মুম্বাইয়ের হাসপাতালের বরতা দিয়ে এমনই খবর মিলেছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।
এর আগে আগস্ট মাসের ১১ তারিখ নিজের অসুস্থতার জন্য সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জয় দত্ত।
তবে অসুস্থতার কারণ টুইটারের তিনি জানাননি।