‘এক মাসের মধ্যে আলুর দাম কমবে’

সারা দেশে আলুর খুচরা বাজার ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
নির্ধারিত দামে বাজারে আলু বিক্রি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।
এছা্ড়া এক মাসের মধ্যে আলুর দাম কমে আসবে বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

আলুর নির্ধারিত দামে খুচরা বাজারে বিক্রি করার আপ্রাণ চেষ্টা করবে ব্যবসায়ীরা।
এতে ব্যবসায়ীদের যথেষ্ট সহযোগিতা করা হবে। বাজারে ৫০ থেকে ৬০ টাকায় আলু বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান কৃষিমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.