ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী জেরিন খান।
ওষুধ খেয়ে ওজন কমানো সঠিক উপায় নয়। এ রকম কোনো বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছে সরাসরি নাকচ করেছেন ওই অভিনেত্রী।
সম্প্রতি ওজন কমানোর একটি ওষুধের বিজ্ঞাপনের মডেল হওয়ার অফার ফিরিয়ে দিয়েছেন জেরিন।
নিজের ফিটনেস নিয়ে সব সময় সরাসরি কথা বলে আসছেন জেরিন। সম্প্রতি একটি ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে প্রস্তাব দেয়া হয় জেরিনকে। তার সম্মানী ধরা হয় ১ কোটি রুপি।
কোটি টাকার অফার ফিরিয়ে দিয়ে জেরিন বলেছেন, ওজন বাড়া-কমা শারীরিক পরিশ্রম ও খাদ্যাভ্যাসের সঙ্গে যুক্ত। ওষুধ খেয়ে ওজন কমানো সঠিক উপায় নয়। কোনো ভুল বার্তার বিজ্ঞাপন কাজ করার ইচ্ছে নেই আমার।
ওজন কমানোর জন্য ১০০ দিনের একটি পরিকল্পনা হাতে নিয়েছেন জেরিন। বর্তমানে শহীদ কাপুরের প্রশিক্ষক আব্বাস আলীর অধীনে নিয়মিত ব্যায়াম করছেন। ২০১০ সালে ‘বীর’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিষেক হয় জেরিন খানের।
জেরিনকে সর্বশেষ দেখা যায় ইরোটিক থ্রিলার ‘হেট স্টোরি থ্রিতে’।
