ভারতের জম্মু ও কাশ্মীরে ফের পাকিস্তানের তৈরি সুড়ঙ্গের সন্ধান

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) জম্মু ও কাশ্মীরে ফের পাকিস্তানের তৈরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে। গত ১০ দিনে দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান মেলায় সীমান্তবর্তী অঞ্চলে ভারতের উদ্বেগ বেড়েছে।

দিল্লির দাবি, পাকিস্তান ১৫০ মিটার লম্বা ওই সুড়ঙ্গ দিয়ে ভারতে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটাত ।

শনিবার এক বিএসএফ কর্মকর্তা জানান, পাকিস্তান ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুড়ঙ্গের জাল তৈরি করেছে। গোপন সূত্রের ভিত্তিতে সুড়ঙ্গের সন্ধানের অভিযানে নামেন তারা।

ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩৯ মিটার গভীর সুড়ঙ্গটির অবস্থান কাঠুয়া জেলায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ-এর পানসর ঘাঁটির কাছে ১৪ ও ১৫ নম্বর বর্ডার পোস্ট দু’টির মাঝামাঝি। সীমান্তের অন্য পারে রয়েছে পাকিস্তানের শাকরগড় জেলার আভিয়াল ডোগরা এবং কিংরে-দি-কোঠে সীমান্তঘাঁটি।

প্রতিবেদনে জানানো হয়, শাকরগড়ে রয়েছে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, যার দায়িত্বে রয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের কম্যান্ডার কাশিম জান।

গত ১৯ নভেম্বর জম্মুর নাগ্রোটায় সন্ত্রাসবাদী সংঘর্ষ  এবং ২০১৬ সালে পাঠানকোটে সেনার বিমানঘাঁটি আক্রমণকাণ্ডে প্রধান অভিযুক্ত এই কাশিম জান। তিনি ভারতে জইশ জঙ্গিদের অন্যতম প্রধান নির্দেশকও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.