পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ

পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) আজ শুক্রবার টুইটার, ফেসবুক, হোয়াটসএপ, ইউটিউব এবং টেলিগ্রাম বন্ধ করেছে।
আজ সকাল ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এসব বন্ধ থাকবে পাকিস্তানে।

শুক্রবার দুপুরে এসব খবর দিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পিটিএকে নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।
যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে স্থগিতের কোনও কারণ উল্লেখ করা হয়নি তবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) এর বিক্ষোভের কারণে দেশে বেশ কয়েকদিনের অশান্তির পরে এই আদেশ এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.