যুক্তরাষ্ট্র ৬ পাকিস্তানি ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

যুক্তরাষ্ট্র রাশিয়ার হয়ে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তান ভিত্তিক একটি কোম্পানি ও ছয় ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ।

গত বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটির অর্থবিভাগ।

২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে এর আগে ৩২ রাশিয়ানকে নিষেধাজ্ঞার আওয়তায় আনা হয়েছে। এবার সেই তালিকায় নতুন করে যোগ হলো পাকিস্তানভিত্তিক কোম্পানি ‘সেকেন্ড আই সল্যুউশন’ ও দেশটির আরও ছয় ব্যক্তি।

মার্কিন অর্থবিভাগ এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৬ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আনা হয় ‘ইন্টারন্যাশনাল রিসার্জ অ্যাজেন্সি’ (আইআরএ) নামক একটি রাশিয়ান ওয়েবসাইটকে। যারা নানা বিষয়ে ট্রল বানিয়ে বিভিন্ন ওয়েবসাইটে তা বিক্রি করতো। সদ্য নিষধাজ্ঞা আরোপ করা ৬ পাকিস্তানি ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের সঙ্গে মিলিত হয়ে কাজ করতো। ফলে তাদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বিবৃতিতে মার্কিন অর্থবিভাগ আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ওই ছয় ব্যক্তি-প্রতিষ্ঠান ভুয়া নথি-পত্র ও ছবি তৈরি করে রাশিয়ান কোম্পানি আইআরএ এর কাছে বিক্রি করতো। তারা সেগুলোকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে বিভিন্ন মাধ্যমে ট্রলের মধ্য দিয়ে ভুল বার্তা দিতো। ফলে মার্কিন ভোটারদের অনেকেই তাদের এ ধরণের ভুল প্রচারণার শিকার হয়েছেন। এ ছাড়াও তারা অনলাইনে ভুয়া ডকুমেন্টস তৈরি করে অর্থপাচারের মতো কর্মকাণ্ডেও জড়িত ছিল বলে জানিয়েছে মার্কিন অর্থবিভাগ।

প্রসঙ্গত, এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি এবং দেশটির পুঁজিবাজারে তালিকভূক্ত কোনো প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো প্রকার বাণিজ্যিক চুক্তি বা লেনদেন করতে পারবে না।

সুত্রঃ আমাদের সময়

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.