পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে।
গত শনিবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের টেলি-আলাপকে উষ্ণ সম্পর্কের সর্বাধিক লক্ষণ বলে মনে করা হচ্ছে।
সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বিলম্বিত পেমেন্ট সুবিধায় রিয়াদের পক্ষ থেকে সম্ভাব্য তেল পুনরায় চালু করারও ইঙ্গিত দেয়া হয়েছে।
টেলিফোন আলাপ ছিল উভয় পক্ষের সম্পর্কের সমস্যাগুলো হ্রাস প্রচেষ্টার অংশ।
গত মাসে প্রধানমন্ত্রী ইমরান খানের সউদী আরব সফরের মধ্য দিয়ে এ উদ্যোগের শুরু হয়।
এই সফরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর ফলে অতীতে কয়েকটি বিষয়ে মতপার্থক্যের কারণে ভেঙে পড়া সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করতে সহায়ক হয়।
এক পর্যায়ে সম্পর্ক এত উত্তেজনাপূর্ণ ছিল যে, নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানের সউদী আরবকে ৩ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হয়েছিল।
আরও খবর