‘সারাদেশের অলিগলি দখলে নিতে হবে’

সরকারবিরোধী আন্দোলনের জন্য শুধু প্রেস ক্লাবের সামনে নয় সারাদেশের অলিগলি দখলে নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আঘাত করলে পাল্টা আঘাত করা হবে।
অনেক ছাড় দিয়েছি আর দিতে চাই না।
মামলায় যেহেতু ছাড়ে নাই সেহেতু তাদের ভয় পাওয়ার দরকার নেই।
গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শুধু রক্ত দেবো না, রক্তের বদলাও নেবো।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ-সমাবেশ তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, সমস্যার সমাধান করতে হলে রাজপথে নামতে হবে।
সরকারকে কাবু করতে হিসাব-নিকাশ করেন। আসুন, সবার সাহসে সাহস মিলিয়ে উদ্বুদ্ধ হই।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.