আবার শুরু হলো ইমরানের লংমার্চ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বৃহস্পতিবারথেকে আবারও ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেছে। লংমার্চে সরাসরি অংশ না নিয়েও ভিডিওবার্তায় সমর্থকদের যেকোনো মূল্যে লংমার্চ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

লংমার্চ সামনে রেখে ইমরান খানের সমর্থকরা আবারও জড়ো হয়েছেন রাস্তায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বৃহস্পতিবার থেকে আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেছে। তবে এতে সরাসরি অংশ নেননি গুলিবিদ্ধ হওয়ার কারণে বিশ্রামে থাকা ইমরান খান। লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি। সমর্থকদের উদ্দেশে এক ভিডিওবার্তায় ইমরান বলেছেন, সত্যিকারের স্বাধীনতা না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি, যেকোনোভাবে লংমার্চ চলবে।

আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন ইমরান খান। লংমার্চ শান্তিপূর্ণভাবে চলতে থাকলেও গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছালে ইমরানের ওপর হামলা হয়। তার পায়ে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় স্থগিত ছিল লংমার্চ। এক সপ্তাহের ব্যবধানে সেখান থেকেই আবারও সরকারবিরোধী আন্দোলন শুরু করেছেন তিনি।

 

এর আগে ইমরান খানের ওপর হামলার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় সন্ত্রাসবাদের অভিযোগে মামলা করেছে দেশটির পুলিশ। এর আগে পুলিশ মামলা দায়েরে ব্যর্থ হলে স্বতঃপ্রণোদিত হয়ে কার্যক্রম শুরু করার হুঁশিয়ারি দেন আদালত। মামলায় সন্দেহভাজন আটক নাভিদকে প্রধান আসামি করা হয়েছে।

 

সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা এবং পাকিস্তান দণ্ডবিধির ৩০২, ৩২৪ এবং ৪৪০-এর অধীন উপপরিদর্শক আমির শাহজাদ বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে গুলিবিদ্ধ ইমরানকে দেখতে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে গেছেন ইমরান খানের দুই ছেলে। বৃহস্পতিবার তারা লাহোরে পৌঁছান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.