তৃতীয়বার করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আরঙ্গজেব মঙ্গলবার শেহবাজ শরীফের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। খবর জিও নিউজের।

এক টুইট পোস্টে মরিয়ম আরঙ্গজেব বলেন, প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এর আগে ২০২০ সালের জুনে এবং চলতি বছরের জানুয়ারিতে দুই দফায় করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার লন্ডন থেকে দেশে ফিরেন শাহবাজ শরিফ। সেখানে তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাত করেন। অসুস্থতার কারণে তিনি দুইবার সফর বাড়িয়েছেন। বিমানবন্দর ছাড়ার ঠিক আগে প্রধানমন্ত্রী শরিফের হালকা জ্বর দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে ভ্রমণ না করার পরামর্শ দেয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিশরে কপ-২৭ সম্মেলনে যোগ দেন। সেখান থেকে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)’র কয়েকজন সিনিয়র নেতাসহ লন্ডন সফর করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি ক্যান্সারমুক্ত।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.