বছর ঘুরে আবারও দোরগোড়ায় বড়দিন। বড়দিন উদযাপন এবং ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও – এ প্রতি বছরের ন্যায় এই বছরও থাকছে বর্ণিল আয়োজন। সমগ্র হোটেল জুড়ে বিরাজ করবে উৎসবের আমেজ এবং থাকবে জমকালো সাজসজ্জা।
হোটেলের লবি এবং ক্যাফে বাজার রেস্তোরাঁতে থাকবে ক্রিসমাস ট্রি এবং বিশেষ গুডিজ হাউজ।
বড়দিনে আগত শিশুদেরকে বিভিন্ন চমকপ্রদ উপহার দিয়ে বরণ করে নেয়ায় জন্য উপস্থিত থাকবে সান্তাক্লজ। আগত অতিথিদের কে উৎসবের পরিপূর্ণ আমেজ দেয়ার জন্য হোটেলের টেরাকোটা চত্তরে থাকবে জমকালো সাজসজ্জা এবং সেই সাথে হোটেলের প্রবেশদ্বারে থাকবে বিশেষ আলকজ্জল রেইনডিয়ার।
বড়দিন উপলক্ষে সোনারগাঁও হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত ওয়েসিস – এ ২৫শে ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে “ক্রিসমাস কিডস্ কার্নিভ্যাল”। এই কার্নিভ্যালে শিশুরা বিভিন্ন রকম গেইম রাইড, পাপেট শো, ম্যাজিক শো এবং নাগরদোলা সহ আরও অনেক কিছু উপভোগ করতে পারবে। কার্নিভ্যালে আগত প্রাপ্তবয়স্ক এবং শিশু সকলের জন্য টিকিটের মুল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি মাত্র ১২০০ টাকা এবং ব্র্যাক ব্যাংক এর কার্ড ব্যবহার করলেই পাওয়া যাবে টিকেট মূল্যের ওপর ১৫% ছাড়।
বড়দিনের বর্ণিল আয়জনের অংশ হিসেবে ২৪ এবং ২৫শে ডিসেম্বর হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁতে থাকবে বিশেষ বুফে ডিনার, যার মুল্য নির্ধারণ করে হয়েছে জনপ্রতি মাত্র ৫৫০০ টাকা। হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত পুলক্যাফেতেও থাকবে আকর্ষণীয় বারবিকিউ বুফে ডিনার এবং এই বুফে ডিনারও পাওয়া যাবে জনপ্রতি মাত্র ৫৫০০ টাকায়।
