এবার স্মার্টফোন আনছে কোকাকোলা!

এবার প্রযুক্তি বাজারে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় নির্মাতা সংস্থা কোকাকোলা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, মার্কিন কোম্পানিটি চলতি বছরের মার্চের মধ্যে তাদের প্রথম ফোন বাজারে নিয়ে আসবে।

এরই মধ্যে এই ফোনের একটি ছবি ও ডিজাইন প্রকাশ্যে এসেছে। ছবিতে ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং ছাড়াও ডুয়াল ক্যামেরা সেট আপ লক্ষ্য করা গেছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম বাটন। ফোনের পেছনের অংশে লালচে রঙের শেড দেখা যাচ্ছে সেখানে।

অনলাইনে কোকাকোলার স্মার্টফোনের একটি ছবি ফাঁস হয়েছে। সেখানে ফোনের পেছনে কোকাকোলার ব্র্যান্ডিং দেখা গেছে। বলা হচ্ছে, কোনো একটি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ফোন তৈরি করেছে মার্কিন সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী কোম্পানি।

টিপস্টার মুকুল শর্মা বলেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে এই ফোন বাজারে আসবে। যদিও কোন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ফোন উন্মোচিত হতে যাচ্ছে তা জানা যায়নি।

প্রকাশিত ডিজাইনের সঙ্গে রিয়েলমি ১০ ফোরজি ফোনের সাদৃশ্য রয়েছে। এই কারণে মনে করা হচ্ছে, রিয়েলমির সঙ্গে হাত মিলিয়ে ডিভাইসটি বাজারে আনছে কোকাকোলা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.