আইসিটি বিভাগের নতুন সচিব সামসুল আরেফিন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. সামসুল আরেফিন।

 

তাকে এ নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মাহমুদুল হোসাইন খান।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সমন্বয় ও সংস্কার সচিব হয়েছেন দুর্নীতি দমন কমিশনার মহাপরিচালক মো. মাহমুদুল হোসাইন খান। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.