গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট, সেবা ব্যাহত

ফাইবার অপটিক্যাল ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট তৈরি হয়েছে।

বেলা ১১টার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেটওয়ার্ক না থাকার অভিযোগ আসতে থাকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন।

মূলত ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে নেটওয়ার্ক সমস্যায় পড়েছে অপারেটরটি।

এ বিষয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফেসবুক পেজে এক পোস্ট দেয় গ্রামীণফোন। ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে নেটওয়ার্ক সমস্যার বিষয়টি সেখানে নিশ্চিত করে এবং অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে।

সমস্যা সমাধানে গ্রামীণফোন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলেও জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.