বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় আহত বৃদ্ধের ঢামেকে মৃত্যু

রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত এক বৃদ্ধ (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল শুক্রবার ভোরে বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল শেখ বলেন, ‘গতকাল ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন দুপুরে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘ওই বৃদ্ধের পরনে খয়েরি সাদা চেক ফুল হাতা শার্ট, হাফহাতা আকাশী রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। গাড়িটি সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.