মাটির সাড়ে ৬ ফুট নিচে মিলল অভিনেতার বাক্সবন্দী মরদেহ

ব্রাজিলের জনপ্রিয় অভিনেতা জেফেরসন মাচাডোর রহস্যজনক মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ৪৪ বছর বয়সী এ অভিনেতার মরদেহ মিলেছে মাটির নিচে কাঠের বাক্সে। এরপরই এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

জানা যায়, চার মাস ধরে নিখোঁজ ছিলেন জেফেরসন। তার ৮টি কুকুর আছে। বাড়িতে একা খুঁজে পাওয়া যায় সেই কুকুরদের। তাদের মধ্যে দু’টি মারাও গিয়েছে। এটি গত ৯ ফেব্রুয়ারির ঘটনা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়, জেফেরসনের ৭৩ বছর বয়সী মা মারিয়া দাস ডোরেসের এক মেসেজ পেয়েছিলেন। যেখানে একাধিক ভুল বানানে ভর্তি একটা মেসেজ পাঠানো হয়েছিল। যেখানে জেফেরসনের একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, তার ফোন কমোডে পড়ে গিয়েছে। তাই তিনি ভিডিও কল করতে পারছেন না। এরপর শেষ কথা হয় গত ২৯ জানুয়ারি। তারপর থেকে তার ফোনের লোকেশন নিষ্ক্রিয় হয়ে যায়। ক্লাউডের পাসওয়ার্ডও বদলে গিয়েছে।

ঘটনার কয়েকদিন পরেই জেফেরসনের রিও ডি জেনেরিওর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে মাটির তলা থেকে কাঠের বাক্সে হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পাওয়া যায় নায়কের। মাটির ৬.৫ ফুট তলা থেকে বাক্সটি পাওয়া যায়।

সেই বাড়ির মালিক দাবি করেন, তিনি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন এই বাড়ি। যে কিনা মাচাডোকে চেনে বলে দাবি করেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে, গত মাসে সেই বাড়িতে ঢুকছেন ওই ব্যক্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.