রেখার জীবনের অজানা ঘটনা নিয়ে বই

0df8d4be79ffe6f53daef4f1243106dd-rekha-sindoorতাঁর জীবনটা সংগ্রামের। শুধু সংগ্রামেরই নয়, বহু ঘটনা-দুর্ঘটনার জন্ম দিয়েছেন তিনি। এক রহস্যময় জীবন যাপন করে চলছেন এখনো। চলচ্চিত্র কিংবা ব্যক্তিজীবন-রহস্যের আড়ালে থাকেন। সম্প্রতি সামনে এসেছে রেখার জীবনের অজানা কিছু ঘটনা, যা আগে কখনো বলা হয়নি। ভারতীয় লেখক ইয়াসির উসমানের লেখায় প্রকাশ্যে এল রেখার জীবনের সেই অজানা অধ্যায়। যেখানে রয়েছে ভয়ংকর সব তথ্য। প্রথম যৌন নিগ্রহ থেকে বিয়ের দিন শ্বশুরবাড়িতে জুতাপেটা খাওয়ার কথা।

একজন রেখার জীবনে ঘটে যাওয়া কী নেই এ বইয়ে। চলচ্চিত্রে যাত্রা, প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সাবেক স্বামীর মৃত্যু ও অমিতাভের সঙ্গে তার সম্পর্ক—অকপটে বলেছেন রেখা। রেখার জীবনের নানা চড়াই-উতরাই আর চমকপ্রদ সব ঘটনা নিয়ে বইটি সাজিয়েছেন লেখক ইয়াসির উসমান। বইটি প্রকাশ করেছে ভারতের জাগারনাট প্রকাশনা সংস্থা।

প্রথমে দুটি ঘটনা শুনুন। চমকে যাবেন। প্রথম ঘটনাটি ঘটে ‘আনজানি সফর’-এর শুটিংয়ের সময়। তখন তিনি ১৫ বছরের কিশোরী। রেখার নায়ক ছিলেন বিশ্বজিৎ। ছবিতে একটি চুমুর দৃশ্য ছিল। বিশ্বজিৎ নাকি জোর করে অনেক সময় ধরে রেখাকে চুমু খেয়েছিলেন। আর এতে স্তম্ভিত হয়ে যান নায়িকা। কোনো কথা না বলে রেখাকে টানা পাঁচ মিনিট ধরে চুমু খেয়েছিলেন তিনি। ছবির কলাকুশলীরা সবাই চারপাশ থেকে চিৎকার করছিল এবং চটুল মন্তব্য ছুড়ে দিচ্ছিল তাঁদের উদ্দেশে আর রেখার দুচোখ বেয়ে ঝরে পড়ছিল জল। কী ভয়ংকর ছিল ১৫ বছরের কিশোরীর ওই মুহূর্ত। পরে অবশ্য বিশ্বজিৎ দাবি করেছিলেন, গোটা ঘটনাটি পরিচালকের আইডিয়া ছিল।

দ্বিতীয় ঘটনাটি রেখার বিয়ের। বিয়ের পর শ্বশুরবাড়িতে নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল রেখার জীবনে। বিয়ের দিনেই শুরু হয়েছিল সেই নির্যাতন। কলকাতায় বিনোদ মেহেরাকে বিয়ে করার পর মুম্বাই যান নায়িকা। কিন্তু বিনোদের মা কমলা মেহেরা ছেলের বউ হিসেবে রেখাকে মেনে নেননি। প্রতিবেশীদের সামনে অপমান করা হয় তাঁকে। এমনকি, জুতো ছুড়েও মারা হয় বলে রেখার অভিযোগ।

রেখার দ্বিতীয় স্বামী মুকেশ আগারওয়ালের সঙ্গে প্রেম ও বিয়ে এবং পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ ও মুকেশের আত্মহত্যার ঘটনাও উঠে এসেছে বইটিতে। রেখার ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়ার হৃদয়বিদারক ঘটনাটি মনে দাগ কেটেছিল সবারই। সুভাষ ঘাইয়ের মতো পরিচালক বলেছিলেন মুকেশের আত্মহত্যার ঘটনাটি বলিউডকে কলঙ্কিত করেছে। এরপর বলিউড নায়িকাদের কেউ আর ঘরের বউ করতে চাইবে না।
নিজে বিব্রত হওয়ার পাশাপাশি রেখার কারণে অনেকই বিব্রত হয়েছেন নানা সময়ে। ১৯৮০ সালে নিতু সিং ও ঋষি কাপুরের বিয়ের অনুষ্ঠানে সিঁদুর ও মঙ্গলসূত্র পরে উপস্থিত হয়ে হইচই বাঁধিয়ে ফেলেছিলেন তিনি। সেদিন সবাই প্রশ্ন তুলেছিল, রেখা কি বিয়ে করেছেন?

সে সময় সদ্য বিবাহিতা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে নিজ থেকে গিয়ে কথা বলতে শুরু করেন তিনি। এ সময় অমিতাভের কথিত প্রেমিকা হিসেবে জয়ার মনঃকষ্টের কারণ হয়ে দাঁড়ান রেখা। একসময় রেখা ও অমিতাভের সামনে থেকে সরে আসেন জয়া। একটু পর মাথা নিচু করে চোখ মুছতে দেখা যায় জয়াকে।
সূত্র: ইন্ডিয়া টাইমস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.