বিমানবন্দর এলাকায় ছিনতাই, চক্রের প্রধানসহ আটক ৪

রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চক্রের দলনেতাসহ চারজনকে আটক করেছে র‍্যাব-১।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর এলাকা এবং রেল স্টেশনের সামনে অভিযান চালালে তারা আটক হয়।

র‍্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. পারভেজ রানা বলেন, গ্রেফতারকৃত মো. রকি ২৩ ছিনতাইকারী চক্রের দলনেতা। অন্যরা হলো, সাইদুল ২২, মো. নাঈম হোসেন ২০ ও মো. ফরিদ ২৮।

আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চারটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.