তারকাদের ঈদ পুনর্মিলনী

celibraty20160915130256ক’দিন আগেও ঈদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন ছোটপর্দার তারকারা। কেউ কেউ ঈদের আগের দিন পর্যন্ত নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে ঈদের দিন থেকে তাদের কাজের চাপ কমেছে। এই সুযোগে অনেকেই দেশের বাইরে গেছেন অবসর কাটাতে, আবার কেউ গেছেন গ্রামের বাড়িতে।

তবে ঢাকার বাসিন্দা অনেক তারকা রাজধানী ঢাকাতেই ঈদ পালন করেছেন। ঢাকায় থাকা অনেক তারকাই ঈদের দ্বিতীয় দিন রাতে এক ঈদ পুনর্মিলনী পার্টিতে হাজির হন। এই পার্টির আয়োজন করেন প্রডাকশন হাউজ দৃকের কর্ণধার সৈয়দ ইরফান উল্লাহ। তার বারিধারার বাসায় এই আয়োজন করা হয়।taroka320160915135556

পার্টিতে উপস্থিত ছিলেন ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় মুখ। তারকা দম্পতিদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম-নাদিয়া, হিল্লোল-নওশীন, ইন্তেখাব দিনার-বিজরী বরকত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন রওনক আহমেদ, নাজনীন চুমকি, নোমিরা, জেমি, সোহানা সাবা, নাজিরা মৌ প্রমুখ।

এ প্রসঙ্গে নোমিরা জানান, ‘ইরফান ভাইয়ের আমন্ত্রণে তার বাসায় ঈদ পুনর্মিলনী হয়। অনেকগুলো প্রিয় মানুষের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। সেখানে আমরা ডিনার করেছি, আড্ডা দিয়েছি এবং অভিনেতা নাঈম ভাইয়ের একটি নাটক প্রচার হয়েছিল সেটি দেখেছি। খুব এনজয়েবল একটি গেট টুগেদার পার্টি ছিল এটি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.