শিক্ষার্থীদের জন্য বিশেষ বিমান ভাড়া ঘোষণা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের
ঢাকা: বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশেষ টিকিট অফার ঘোষণা করেছে China Southern Airlines। ‘স্টুডেন্ট ফেয়ার’ শীর্ষক এই অফারের আওতায় বিশ্বের বিভিন্ন গন্তব্যে সাশ্রয়ী মূল্যে একমুখী বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অফার অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের মধ্যে সিডনি রুটে ৮৫ হাজার, মেলবোর্ন ৬৩ হাজার, ব্রিসবেন ৮৫ হাজার, কুইন্সল্যান্ড ৯৯ হাজার এবং ডারউইন রুটে ১ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড রুটে ভাড়া ধরা হয়েছে ৯০ হাজার টাকা।
এছাড়া ইউরোপ ও আমেরিকার গন্তব্যের মধ্যে আমস্টারডাম ১ লাখ ৪৫ হাজার এবং সান ফ্রান্সিসকো ১ লাখ ১৮ হাজার টাকায় টিকিট পাওয়া যাচ্ছে।
এশিয়ার বিভিন্ন গন্তব্যেও রয়েছে আকর্ষণীয় ভাড়া। টোকিও (নারিতা ও হানেদা) এবং ওসাকা রুটে ৫০ হাজার, সিউল ৪৯ হাজার, চেংদু ৪৪ হাজার, গুয়াংজু ৩১ হাজার, চংকিং ৩৬ হাজার, হাংঝৌ ৩৫ হাজার এবং কুনমিং রুটে ৩৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এয়ারলাইন্সটি শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে তিনটি ব্যাগেজ বহনের সুযোগও দিচ্ছে, যা বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী।
এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এস. এস. ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর সঙ্গে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সীমিত সময়ের জন্য অফারটি কার্যকর থাকবে এবং আসন খালি থাকা সাপেক্ষে টিকিট বুকিং করা যাবে।
