সালমানের চোখে এখনো ক্যাটরিনাই সেরা!

salman-khanপুরনো প্রেমকে এখনো ভুলতে পারেননি বলিউডের ব্যাচেলর খ্যাত অভিনেতা সালমান খান। আর তাই তো সালমানের কাছে ক্যাটরিনাই সবচেয়ে সেরা অভিনেতা। ‘কফি উইথ করণ’ রিয়েলিটি শোয়ে উপস্থিত হয়ে এমনটাই জানালেন সালমান।

ছোট দুই ভাই সোহেল ও আরবাজকে নিয়ে রিয়েলিটি শোতে হাজির হন সালমান। এ শোতে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন উপস্থাপক করণ জোহর। এক পর্যায়ে তিনি বলেন, ‘এই প্রজন্মের সেরা পাঁচ অভিনেত্রী কে?’ প্রশ্নটা করা হয়েছিল সালমানের ভাই সোহেল খানকে।

কিন্তু সালমান নিয়ম ভঙ্গ করেই নিজেই উত্তরটা দিয়ে দিয়েছেন। করণ জোহরকে সালমান বলেন, ‘এক থেকে চার পর্যন্ত ক্যাটরিনা কাইফের নাম বসিয়ে দাও।’

সালমানের উত্তর শুনে অনেক্ষণ হাসি থামাতে পারেননি করণ। সালমান ঠাট্টা করে বলেছেন কী না, সে তিনিই বলতে পারেন। কারণ সুদর্শনা হিসেবে কদর থাকলেও অভিনয়টা এখনো ভালো রপ্ত করতে পারেননি ক্যাটরিনা।

তাই সেই ক্যাটরিনাই কীভাবে সেরা অভিনেত্রীর একাধিক স্থান দখল করতে পারেন তাই ভেবে হেসে খুন হন করণ জোহর। হাসি থামিয়ে কোনো মতে সালমানকে বলেছেন, এত উৎসাহিত! তোমাকে তো প্রশ্ন করিনি!

শুধু এই রিয়েলিটি শো-ই নয়, সুযোগ পেলেই ক্যাটরিনার নাম নিতে ভোলেন না সালমান। তাই ধারণা করা হচ্ছে, সাবেক প্রেমিকাকে এখনো ভুলতে পারেননি তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.