‘পিকু’ সিনেমায় দিপীকা পাড়ুকোনের অভিনয়ে মুগ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
সম্প্রতি সুজিত সরকারের মুক্তি পাওয়া ‘পিকু’র একটি পার্টিতে যোগ দেন শ্রদ্ধা। সেখান থেকে ফিরে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভক্তদের একথা জানিয়েছেন তিনি।
শ্রদ্ধা টুইটারে দীপিকা সম্পর্কে লিখেন, ‘সত্যিই তুমি অসাধারণ এবং মিষ্টি!’
‘আশিকি-২’ মুভির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। মুভিটিতে তার অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীও তিনি। এখন ব্যস্ত ‘এ বি সি ডি-২’ নামে একটি মুভির প্রচারণা নিয়ে।
অমিতাভ বচ্চন এবং দীপিকা অভিনীত ‘পিকু’ মুক্তি পেয়েছে ৮ মে।