থাকতে হলে ‘ভারত মাতা কী জয়’ বলতে হবে

Shiv_Sena1459579673‘ভারত মাতা কী জয়’ স্লোগান নিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা বলেছে, ‘ভারতে থাকতে হলে ভারত মাতা কী জয় বলতে হবে। যদি তা না বলা হয়, আমরা শিবসেনা স্টাইলে তার জবাব দেব।’

‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নয় বলে ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ বৃহস্পতিবার ফতোয়া দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এ হুমকি দেওয়া হলো।

শুক্রবার শিবসেনা নেতা প্রতাপ সরনাইক বলেন, ‘দারুল উলুম কে, যারা ভারত মাতা কী জয়ের বিরুদ্ধে ফতোয়া বের করেছে? যে মাটিতে আমরা জন্ম নিয়েছি, তাকে আমরা মা, আম্মি ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকি।’

তিনি বলেন, মধ্যপন্থি ও সাধারণ মুসলমানরা জাতীয়তাবাদী এ স্লোগানটি মেনে নিয়েছে। কিন্তু চরমপন্থিরা এটাকে স্বীকার করে না। ‘ভারত মাতা কী জয়’ স্লোগান না দেওয়াকে নব্য সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেন তিনি।

প্রতাপ সরনাইক বলেন, ‘মাতৃভূমির বিজয়সূচক স্লোগান যদি আপনি না দেন তাহলে তারা কোন জাহান্নামি? আমাদেরকে তাদের এটা বলতে হবে। কেন্দ্রীয় সরকারের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এ ধরনের কার্যক্রম কোনো দেশে কখনোই অনুমোদন দেওয়া উচিত নয়। ভারত মাতা কী জয় স্লোগান না দেওয়া মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং এটি নব্য সন্ত্রাসবাদ।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.