যেভাবে সাংবাদিকদের হাতে এলো পানামা পেপার্স

Cassidy-Panama-Papers-American-Names-1200বিশ্বে আলোচিত সবচেয়ে বড় ফাঁসের অন্যতম পানামা পেপার্স। প্রায় ২.৭ টেরাবাইট মোট ফাইলের মধ্যে শুধুমাত্র অফসোর ফাঁসের ২০১৩ সালের ফাইলই ২৬০ গিগাবাইট। অফসোরের আইনি প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার কাছ থেকে ফাঁস করা এই তথ্য সর্বপ্রথম দেওয়া হয় জার্মান পত্রিকা জুইডডয়েচে সাইটুং-এ। সেখান থেকে হস্তান্তর করা আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিকতার সহায়তা কেন্দ্র আইসিআইজের কাছে। টেকরাডার জানায়, চলতি বছর মে মাসের মধ্যেই সমস্ত নথিপত্র প্রকাশ করা হবে। যদিও বড় বড় অনেক তথ্য ইতোমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। পানামা পেপার্স ফাঁসে নুক্স নামে একটি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়। নুক্স হচ্ছে, অনুসন্ধানভিত্তিক অনলাইন ডাটা সুবিধা দেওয়ার একটি প্ল্যাটফর্ম। এখান থেকে আইসিআইজে অল্প সময়ে পাহাড়সম ডাটা সরিয়ে আনতে সক্ষম হয়। আইসিআইজে ও সাইটুং-এর সঙ্গে কাজ করা নুক্সের সিনিয়র সলিউশন কনসালটেন্ট কার্ল ব্যারন জানান, মূলত ডাটাগুলো এখানে রাখা শুরু হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে। সাংবাদিকতার ইতিহাসে ২.৭ টেরাবাইটের এই ডাটা ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা। যেখানে ১ কোটির বেশি বিভিন্ন ধরনের ফাইল রয়েছে। নুক্স ৪ বছর আগে আইসিআইজের সঙ্গে কাজ করা শুরু করে। ২০১৩ সাল থেকেই অফসোরের ব্যাপারে কাজ করা শুরু করে এই দুই প্রতিষ্ঠান। সফলতার পুরস্কার হিসেবে আইসিআইজের তাত্ত্বিক অংশীদার হিসেবে আরেকবার নিয়োগ পেতে যাচ্ছে নুক্স। এই বিশাল তথ্যভাণ্ডার জমা করার সময় নুক্স নিজেও জানতো না তারা কী করতে যাচ্ছে। ব্যারন বলেন, ‘গোপনীয়তার কারণে আমরা ডাটাগুলোকে দেখিনি। সত্যি বলতে আমরা নিজেরাও জানতাম না এটি রেকর্ড ভঙ্গ করতে যাচ্ছে।’ যদিও এটি বিশাল পরিমাণে তথ্যভাণ্ডার ছিল। তবে নুক্স জানায়, এটি খুব একটা বিশাল ছিল না। এটা তাদের নিয়মিত কাজেরই ডাটা ছিল। ব্যারন বলেন, ‘আমাদের কিছু কিছু ব্যবহারকারী আছেন, যাদের আমরা ৩০০ টেরাবাইট পর্যন্ত ডাটা ব্যবহারের সুবিধা দিয়ে থাকি। তাই এটা খুব সাধারণ ব্যাপার আমাদের জন্য।’ ডাটাগুলোর মধ্যে অনেক তথ্য ছিল, যা পাঠযোগ্য ছিল না। যেমন— পিডিএফ, ইমেজ, স্ক্যান করা ছবি। সেগুলোকে পড়তে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) ব্যবহার করতে হয়েছে। যার ফলে সেটি কম্পিউটারের পাঠ উপযোগী হতে পারে। ব্যারন জানায়, সমস্ত তথ্য এখনো নুক্স প্ল্যাটফর্মে ভালোভাবেই রয়েছে। তাই অনুসন্ধানকারীদের যখন প্রয়োজন তখনই সেখানে গিয়ে তথ্য নিতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.