রেমিট্যান্স পাঠানো পাঁচ ইতালি প্রবাসী পুরস্কার পেলেন

২০২০ সালে ইতালি থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো পাঁচ প্রবাসী বাংলাদেশি এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ‘রেমিট্যান্স পুরস্কার’ প্রদান করা হয়েছে।

বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং সেই সাথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সব বাংলাদেশিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

২০২০ সালের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন, ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং মেহেনাস তাব্বাসুম (নারী)। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বাংলা এসআরএল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.