বিমানে উঠতে গিয়ে হোঁচট, হুমড়ি খেয়ে পড়লেন জো বাইডেন! ভাইরাল ভিডিয়ো

বিমানে উঠতে গিয়ে দুর্ঘটনা। মুখ থুবড়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিঁড়ির মধ্যেই হুমড়ি খেয়ে পড়েন তিনি। পরে অবশ্য তিনি টাল সামলে নেন। নিজেই উঠে দাঁড়ান। তাঁর কোনও চোট লেগেছে কিনা, সে বিষয়ে এখনও হোয়াইট হাউসের তরফে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার সময় আচমকাই হোঁচট খান মার্কিন প্রেসিডেন্ট। মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি টাল সামলে নেন এবং উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিমানের ভিতরে চলে যান।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ওয়ার্শোতে। চলতি সপ্তাহেই আচমকা ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখান থেকে তিনি পরে প্রতিবেশী দেশ পোল্যান্ডে যান। দুই দেশের সফর শেষে তিনি যখন আমেরিকায় ফিরে আসছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পোল্যান্ডের ওয়ার্শো বিমানবন্দর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ান বিমানে উঠছিলেন। হঠাৎই তিনি হোঁচট খান এবং মুখ থুবড়ে পড়ে যান। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি টাল সামলে নেন। উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন এবং ধীর পায়ে বিমানের ভিতরে চলে যান। মার্কিন প্রেসিডেন্টের হঠাৎ এই দুর্ঘটনা সম্পর্কে হোয়াইট হাউসের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। পড়ে যাওয়ায় ষাটোর্ধ্ব বাইডেন আহত হয়েছেন কি না, তাও জানা যায়নি।

উল্লেখ্য, দুই বছর আগেও ঠিক একইভাবে পড়ে গিয়েছিলেন বাইডেন। সেই সময়ে তিনি হোঁচট খেয়ে বেশ কয়েকটি সিঁড়ি থেকে হুমড়ি খেয়ে পড়ে যান। সেই সময় হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল যে জো বাইডেন সম্পূর্ণ সুস্থ রয়েছেন। দমকা হাওয়ার জোরেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.