শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম

পুনরায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক হলেন গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। বিমানবাহিনীর এই কর্মকর্তার চাকরি প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (বিমান বাহিনী) কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদকে পুনরায় প্রেষণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালকের দায়িত্ব দেওয়া হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.