আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ‘দ্রুত’ জানাবেন বাইডেন

আসন্ন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ‘দ্রুতই’ নিজের সিদ্ধান্ত জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শুক্রবার উত্তর আয়ারল্যান্ড সফর শেষে বিমানে ওঠার আগ মুহুর্তে তিনি এ কথা বলেন।

বাইডেন এসময় সাংবাদিকদের বলেন, আমি ইতোমধ্যে সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছি। আমরা তুলনামূলকভাবে দ্রুতই বিষয়টি ঘোষণা করবো।

কিন্তু এখানে এ সফরের ক্ষেত্রে কী করা যেতে পারে, সে ব্যাপারে আমার আশাবাদকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে, রিপাবলিকান হেড অব স্টেট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের নভেম্বরে ঘোষণা করেন যে, তিনি দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তরের জন্য নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন।

সূত্র:  দ্য গার্ডিয়ান

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.