মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট বিতরণ বন্ধ করল হাই কমিশন

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় সারাসরি পাসপোর্ট বিতরণ স্থগিত করলো বাংলাদেশ হাইকমিশন। তবে কেন সারাসরি পাসপোর্ট বিতরণ স্থগিত করা হয়েছে সে বিষয়ে গতকাল শুক্রবার (২৮ জুলাই) হাইকমিশন থেকে এক জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের নির্বাচন উপলক্ষে ২৯ জুলাই (শনিবার) আম্পাং এলাকায় মনোনয়নপত্র দাখিল করা হবে। এমতাবস্থায়, হাইকমিশনের আম্পা পাসপোর্ট অফিসে লোক সমাগম বন্ধ রাখার জন্য মালয়েশিয়ার আইন শৃংখলা কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনকে অনুরোধ করায় শনিবার বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট ডেলিভারী সার্ভিস কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সময়সূচী যথাসময়ে অবগত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২০ জুলাই হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ২৮ ও ২৯ জুলাই বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট ডেলিভারী (বিতরন) করা হবে।

বিজ্ঞপ্তি অনুসারে ২৮ জুলাই পাসপোর্ট বিতরন করলেও শনিবার, সেলাংগর রাজ্যের নির্বাচনের আম্পাং এলাকায় মনোনয়নপত্র দাখিলের কারনে হাইকমিশনের আম্পা পাসপোর্ট অফিসে লোক সমাগম বন্ধ রাখার জন্য মালয়েশিয়ার আইন শৃংখলা কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনকে অনুরোধ করায় বিশেষ ব্যবস্থাপনায় সরাসরি পাসপোর্ট ডেলিভারী সার্ভিস কার্যক্রম স্থগিত করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.